শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়যুক্তরাষ্ট্রে ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়: দূতাবাসের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়: দূতাবাসের সতর্কবার্তা

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়: দূতাবাসের সতর্কবার্তা

মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের শতভাগ নিশ্চয়তা পাওয়া যায় না। শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত এবং সেখানে কতদিন অবস্থান করা যাবে—এই ক্ষমতা সম্পূর্ণভাবে প্রবেশস্থলের (পোর্ট অব এন্ট্রি) ইমিগ্রেশন কর্মকর্তার হাতে থাকে। ফলে বৈধ ভিসা থাকলেও প্রয়োজন মনে করলে কোনো ভ্রমণকারীকে প্রবেশে বাধা দেওয়া যেতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, ভিসার শর্ত ভঙ্গ করা—যেমন অনুমোদিত সময়ের বেশি থাকা বা নির্ধারিত ভিসার বাইরে অন্য কাজে যুক্ত হওয়া—গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।

দূতাবাস ভিসাধারীদের নিয়ম মেনে ভ্রমণ ও অবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।