শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়রাস্তা বন্ধ করলে আর অফিসে আসব না: তারেক রহমানের কঠোর বার্তা

রাস্তা বন্ধ করলে আর অফিসে আসব না: তারেক রহমানের কঠোর বার্তা

favicon
ভোরের আলো ডেস্ক:
রাস্তা বন্ধ করলে আর অফিসে আসব না: তারেক রহমানের কঠোর বার্তা

নেতাকর্মীদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হলে দলীয় কার্যালয়ে আর আসবেন না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বক্তব্যে তারেক রহমান বলেন, ‘এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের অফিসে আসতে হবে, যাতে সব কিছু স্বাভাবিকভাবে চলে। আমি আবারও অফিসে আসব, কিন্তু রাস্তা বন্ধ করা হলে আমার পক্ষে আসা সম্ভব হবে না।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্টভাবে বলেন, ‘যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে।’