ইনসাফভিত্তিক সংসদ গড়ার আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের
জাতীয় সংসদ ইনসাফ বা ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রবিবার জাতীয় সংসদের অধিবেশন শুরুর সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সূচনা বক্তব্যের পর তাকে শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়া উচিত এবং ডেপুটি স্পিকারের চেয়ারটি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ডেপুটি স্পিকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।
এ সময় তিনি ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বলেন, দায়িত্ব পালনে জামায়াতের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পাশাপাশি, দায়িত্ব পালনের সময় কোনো ভুল হলে তা সংশোধনে সহায়তা করার কথাও জানান তিনি।