শনিবার , ১১ এপ্রিল ২০২৬
শনিবার , ১১ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিঢাকাসহ ৫ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকাসহ ৫ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ দেশের পাঁচটি সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

দলটির শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ ঘোষণায় জানানো হয়, নির্বাচনে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

সিটি নির্বাচনকে ঘিরে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে এনসিপি এই প্রার্থী ঘোষণা করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।