বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসন্ত্রাসের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

সন্ত্রাসের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

favicon
ভোরের আলো ডেস্ক:
সন্ত্রাসের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনার সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান, ঠান্ডু খান ও সন্টু খানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগের ভিত্তিতেই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।