বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়ঢাকায় বাড়ছে তাপমাত্রা, তীব্র গরম আরও বাড়ার আভাস

ঢাকায় বাড়ছে তাপমাত্রা, তীব্র গরম আরও বাড়ার আভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকায় বাড়ছে তাপমাত্রা, তীব্র গরম আরও বাড়ার আভাস

ঢাকায় গত দুই দিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছে, যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, আজ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে গরমের অনুভূতি আরও তীব্র হতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে গরমের তীব্রতা বাড়বে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।