শনিবার , ১১ এপ্রিল ২০২৬
শনিবার , ১১ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে অভিনন্দন ডা. শফিকুর রহমানের

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে অভিনন্দন ডা. শফিকুর রহমানের

favicon
ভোরের আলো ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে অভিনন্দন ডা. শফিকুর রহমানের

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন ডা. শফিকুর রহমান

শুক্রবার (৩ এপ্রিল) রাতে দেওয়া এক বার্তায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেন, “ওয়েলডান! সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিজয় অর্জনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।”

তিনি তরুণ ফুটবলারদের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।