বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসংবিধান সংস্কারের দাবিতে আজ জামায়াত নেতৃত্বাধীন জোটের বিক্ষোভ

সংবিধান সংস্কারের দাবিতে আজ জামায়াত নেতৃত্বাধীন জোটের বিক্ষোভ

favicon
ভোরের আলো ডেস্ক:
সংবিধান সংস্কারের দাবিতে আজ জামায়াত নেতৃত্বাধীন জোটের বিক্ষোভ

জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আজ শনিবার (৪ এপ্রিল) বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) জোটের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে হামিদুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, জোটের পক্ষ থেকে সংবিধান সংস্কারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।