শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমবিনোদনশাকিব খানকে ঘিরে ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী কুণ্ডু

শাকিব খানকে ঘিরে ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী কুণ্ডু

favicon
ভোরের আলো ডেস্ক:
শাকিব খানকে ঘিরে ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী কুণ্ডু

রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান-এর পাশে দাঁড়িয়ে আছেন ছবির দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুতাসনিয়া ফারিণ। এ সময় শাকিব খান জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’ অভিযোগ ওঠে।

তবে এ বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। তিনি এসব অভিযোগ সরাসরি নাকচ করে বলেন, ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

জ্যোতির্ময়ী বলেন, অনুষ্ঠানে প্রচণ্ড ভিড় ছিল এবং তারা ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলেন না। তখন মিডিয়ার অনুরোধে শাকিব খানের সঙ্গে ছবি তুলতে গেলে তিনি তাদের সাপোর্ট বা গার্ড করেছিলেন।

তিনি আরও বলেন, “ঘটনাটিকে যেভাবে প্রচার করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না। বিষয়টি অযথা বাড়িয়ে বলা হচ্ছে, যা খুবই হতাশাজনক।”