বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসংস্কার এগিয়ে নিতে ইউনূসসহ উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

সংস্কার এগিয়ে নিতে ইউনূসসহ উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

favicon
ভোরের আলো ডেস্ক:
সংস্কার এগিয়ে নিতে ইউনূসসহ উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তার সরকারের উপদেষ্টাদের রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম

শনিবার (৪ এপ্রিল) পবিত্র ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, সংস্কারকে ঘিরে বর্তমান পরিস্থিতি অপ্রত্যাশিত নয় এবং এর সূত্রপাত ৫ আগস্টের পর থেকেই। তিনি দাবি করেন, তখন নতুন সংবিধানের দাবি উঠলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনমুখী অবস্থান নেয়, যা পরবর্তীতে দ্বন্দ্ব সৃষ্টি করে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের পর দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর দলটি অন্য কোনো বিষয়কে গুরুত্ব দিচ্ছে না। তার অভিযোগ, বিএনপি গণভোটের ফল উপেক্ষা করছে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ সংসদে না এনে আইনে পরিণত না করার পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন, গুম প্রতিকার, মানবাধিকার কমিশন ও বিচারপতি নিয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিলের মাধ্যমে নির্বাহী বিভাগের ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।