বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘বড় চমক’ আসছে: ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘বড় চমক’ আসছে: ইরানের হুঁশিয়ারি

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘বড় চমক’ আসছে: ইরানের হুঁশিয়ারি

ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, চলমান যুদ্ধে তেহরান নিজস্ব পরিকল্পনা এবং নির্ধারিত লক্ষ্যবস্তুর তালিকা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদনে ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

ওই কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্রের নির্ধারিত লক্ষ্যবস্তু ‘যথাযথ নয়’। তিনি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সেতুতে হামলার হুমকিকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, “যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি বড় চমক অপেক্ষা করছে, যা অল্প সময়ের মধ্যেই তারা দেখতে পাবে।”