শনিবার , ১১ এপ্রিল ২০২৬
শনিবার , ১১ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিরিজভীর নামে ছড়ানো বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: বিএনপি

রিজভীর নামে ছড়ানো বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: বিএনপি

favicon
ভোরের আলো ডেস্ক:
রিজভীর নামে ছড়ানো বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: বিএনপি

আবাসিক স্থাপনায় সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দিয়েছেন—এমন একটি বক্তব্য রুহুল কবির রিজভীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই খবরকে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

শনিবার (৪ এপ্রিল) রাতে দলের সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিজভীর নামে ছড়ানো বক্তব্যের সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাসাবাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট ও ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হবে এবং তা তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা”—এ ধরনের বক্তব্য কিছু কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

দলটি এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।