দোকানপাট খোলা রাখার সময় বাড়ল এক ঘণ্টা, সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুমতি
জ্বালানি সাশ্রয়ের প্রেক্ষাপটে শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিপণিবিতান ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।
রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যবসায়ীদের জীবিকার বিষয় বিবেচনায় নিয়ে সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দিলে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে সময় বাড়ানোর অনুরোধ জানানো হলে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে নতুন এ সিদ্ধান্ত নেয়।