বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্ল

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভবিষ্যতে পল্লী উন্নয়ন, অবকাঠামো এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় দুই দেশের অংশীদারিত্ব আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, অনগ্রসর জেলাগুলোর মধ্যে যোগাযোগ উন্নয়নে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি এসব অঞ্চলের উন্নয়ন চাহিদার বিষয় রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন।


এদিকে রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্ল বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্কের প্রশংসা করে বলেন, ফ্রান্স এই সম্পর্ককে আরও গভীর করতে আগ্রহী। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ও নিরাপদ পানি সরবরাহ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সাক্ষাৎকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।