বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বহরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের হুঁশিয়ারি, অবকাঠামোয় হামলার ইঙ্গিত

হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের হুঁশিয়ারি, অবকাঠামোয় হামলার ইঙ্গিত

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের হুঁশিয়ারি, অবকাঠামোয় হামলার ইঙ্গিত

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইরানের জনগণকে ‘নরকের মতো পরিস্থিতিতে’ বসবাস করতে হবে। তিনি দ্রুত এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলার হুমকিও দেন।

রোববার (৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’—সব একসঙ্গে, ইরানে।

তিনি আরও লেখেন, “প্রণালিটি খুলে দাও, নাহলে তোমরা নরকে বাস করবে—দেখে নিও।”

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।