বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বরামাত হোভাভ শিল্পাঞ্চলে তৃতীয়বারের মতো ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

রামাত হোভাভ শিল্পাঞ্চলে তৃতীয়বারের মতো ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
রামাত হোভাভ শিল্পাঞ্চলে তৃতীয়বারের মতো ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ রামাত হোভাভ শিল্পাঞ্চলে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

রোববার আল জাজিরার প্রতিবেদনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)

আইডিএফ এক বিবৃতিতে জানায়, দক্ষিণ ইসরায়েলের একটি স্থানে আঘাতের খবর পাওয়া গেছে এবং সেখানে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বীরশেবার দক্ষিণে অবস্থিত রামাত হোভাভ শিল্পাঞ্চলে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ নিয়ে একই শিল্পাঞ্চলে তৃতীয়বারের মতো হামলা চালানো হলো। হামলার পরপরই এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।