বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বমধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা হুমকিতে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা হুমকিতে উদ্বেগ

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা হুমকিতে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (৬ এপ্রিল) ইরান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।

এ ঘটনার পর ইসরায়েল, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযান কেবল শুরু। বেসামরিক লক্ষ্যবস্তুতে কোনো আঘাত এলে তাদের পরবর্তী প্রতিক্রিয়া আরও বিস্তৃত ও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ বাড়িয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দেন। একইসঙ্গে পারস্য উপসাগরে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানকে একটি চুক্তিতে বাধ্য করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

বিশেষ করে তেলের বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সচল রাখা নিয়ে যুক্তরাষ্ট্র অনড় অবস্থানে রয়েছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকির কারণে পুরো মধ্যপ্রাচ্যে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

সূত্র: এএফপি