আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর প্রস্তাব, ১৫২ মিলিয়ন ডলারের বাজেট ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ জন্য ১৫২ মিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ-এর কাছাকাছি অবস্থিত এই কারাগারটি ‘দ্য রক’ নামেও পরিচিত। একসময় এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ংকর ও কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগারগুলোর একটি হিসেবে পরিচিত ছিল।
তবে ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেশ কয়েকজন রাজনীতিক। তারা বলছেন, আলকাট্রাজ পুনরায় চালু করতে প্রকৃত খরচ কত হবে এবং এটি কার্যকরভাবে পরিচালনা করা কতটা সম্ভব—এসব বিষয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে, দ্বীপে অবস্থিত এই কারাগারটি আধুনিক কারাগার হিসেবে চালু করতে বড় ধরনের অবকাঠামোগত সংস্কার প্রয়োজন হবে, যা ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে।