আজ বিকেলে সরকারি দলের সংসদীয় সভা
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের নবম তলার ৯৩২ নম্বর কক্ষে এ সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় সরকারি দলের সকল সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।