সাওদা সুমির সঙ্গে আচরণ ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’: শফিকুর রহমান
জামায়াতকর্মী সাওদা সুমির সঙ্গে নিকৃষ্ট আচরণকে ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এ ধরনের আচরণ দেশের রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক ইঙ্গিত বহন করে।
উল্লেখ্য, সাওদা সুমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী।