বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমজাতীয়আরও ৮ অধ্যাদেশ আইনে রূপ পেল, কণ্ঠভোটে সংসদে বিল পাস

আরও ৮ অধ্যাদেশ আইনে রূপ পেল, কণ্ঠভোটে সংসদে বিল পাস

favicon
ভোরের আলো ডেস্ক:
আরও ৮ অধ্যাদেশ আইনে রূপ পেল, কণ্ঠভোটে সংসদে বিল পাস

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে আরও ৮টি অধ্যাদেশ আইনে পরিণত করতে জাতীয় সংসদে বিল আকারে পাস হয়েছে। কোনো দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় এসব বিল নিয়ে সংসদে আলোচনা হয়নি; সংশ্লিষ্ট মন্ত্রীরা উত্থাপনের পর কণ্ঠভোটে সরাসরি পাস করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পাস হওয়া মোট ৯টি বিলের বিষয়ে সংসদের বিশেষ কমিটি সুপারিশ করেছিল, এগুলো যেন হুবহু অনুমোদন করা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে।