শনিবার , ১১ এপ্রিল ২০২৬
শনিবার , ১১ এপ্রিল ২০২৬
হোমবিশ্বইরানকে কঠোর হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানকে কঠোর হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানকে কঠোর হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালি খোলার সময়সীমা ঘনিয়ে আসার ঠিক আগেই তিনি এ মন্তব্য করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতেই একটি সভ্যতা (ইরান) সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।’ ইরান নিয়ে এমন পরিস্থিতি তিনি চান না বলেও উল্লেখ করেন, তবে একই সঙ্গে বলেন, ‘সম্ভবত সেটাই ঘটতে যাচ্ছে।’

Al Jazeera-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানে শাসন পরিবর্তন (রেজিম চেঞ্জ) হয়েছে বলেও দাবি করেন। তিনি বলেন, নেতৃত্ব যদি আরও বুদ্ধিমান ও কম উগ্র হয়, তাহলে সেখানে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

ট্রাম্প আরও মন্তব্য করেন, ‘কে জানে? আমরা আজ রাতেই জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে।’ তিনি ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তুলে বলেন, ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অধ্যায় অবশেষে শেষ হতে পারে। শেষে তিনি ইরানের জনগণের মঙ্গল কামনা করেন।