শনিবার , ১১ এপ্রিল ২০২৬
শনিবার , ১১ এপ্রিল ২০২৬
হোমবিশ্বট্রাম্পকে অভিশংসনের দাবি আবারও ওকাসিও-কর্তেজের

ট্রাম্পকে অভিশংসনের দাবি আবারও ওকাসিও-কর্তেজের

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পকে অভিশংসনের দাবি আবারও ওকাসিও-কর্তেজের

মার্কিন কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে অভিশংসনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পরিস্থিতির কোনো পরিবর্তন আনেনি।

ট্রাম্প ডেডলাইনের শেষ মুহূর্তে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছিলেন, একটি সভ্যতা পৃথিবী থেকে মুছে যেতে পারে—এ মন্তব্যের পর তিনি বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন।

ওকাসিও-কর্তেজ বলেন, ট্রাম্প ইরানের জনগণের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়েছেন এবং এখনো সেই অবস্থান থেকে সরে আসেননি। তার মতে, এ ধরনের অবস্থান বিশ্ব ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, দেশকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি এখন অত্যন্ত সংকটজনক। এজন্য কংগ্রেস বা মন্ত্রিসভার মাধ্যমে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি জানান তিনি।

এর আগে ডেমোক্র্যাট দলের আরও কয়েকজন আইনপ্রণেতাও ট্রাম্পের এমন অবস্থানের সমালোচনা করে তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছিলেন। যুদ্ধবিরতির ঘোষণার পরও তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানা গেছে।