শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
হোমআইন ও আদালতসাংবাদিক আনিস আলমগীরের জামিন বহাল, সরকারের আবেদনে ‘নো অর্ডার’

সাংবাদিক আনিস আলমগীরের জামিন বহাল, সরকারের আবেদনে ‘নো অর্ডার’

favicon
ভোরের আলো ডেস্ক:
সাংবাদিক আনিস আলমগীরের জামিন বহাল, সরকারের আবেদনে ‘নো অর্ডার’

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর-এর হাইকোর্ট থেকে পাওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট-এর চেম্বার জজ আদালত।

বুধবার (৮ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক সরকারের করা স্থগিতাদেশ আবেদনের শুনানি শেষে ‘নো অর্ডার’ দেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ কার্যকর থাকছে।

আনিস আলমগীরের আইনজীবী মো. আসলাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে তার পক্ষে আরও ছিলেন আইনজীবী তামান্না ফেরদৌস। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন উত্তরা পশ্চিম থানা-এ তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

তিন মাস কারাভোগের পর গত ১৪ মার্চ তিনি জামিনে মুক্তি পান।