বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমবিশ্ববিকল্প পথের ঘোষণা ইরানের, হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ: রয়েছে বিভ্রান্তি সংবাদ:

বিকল্প পথের ঘোষণা ইরানের, হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ: রয়েছে বিভ্রান্তি সংবাদ:

favicon
ভোরের আলো ডেস্ক:
বিকল্প পথের ঘোষণা ইরানের, হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ: রয়েছে বিভ্রান্তি  সংবাদ:

গুরুত্বপূর্ণ বৈশ্বিক জলপথ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা কাটেনি। সমুদ্রে মাইন থাকার ঝুঁকির কথা উল্লেখ করে ইরান জাহাজ চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইরান জানায়, দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে প্রণালীটি সাময়িকভাবে পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে তেহরান। তবে বাস্তবে এই পথ দিয়ে কতটি জাহাজ চলাচল করছে, তা স্পষ্ট নয়।

কারণ, হরমুজ প্রণালির বর্তমান অবস্থা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। কোথাও বলা হচ্ছে প্রণালী আংশিক খোলা, আবার কোথাও দাবি করা হচ্ছে এটি কার্যত বন্ধই রয়েছে।

বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে হয়ে থাকে, ফলে এর পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, লেবাননে ইসরায়েল-এর হামলা অব্যাহত থাকায় প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে। এমনকি একটি জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য উদ্ধৃত করে জানানো হয়, পানামার পতাকাবাহী একটি জাহাজ প্রণালীর কাছে গিয়ে ফিরে গেছে।

প্রকাশিত ছবির ক্যাপশনে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকায় তেলবাহী ট্যাংকারগুলো ফিরে যেতে বাধ্য হচ্ছে।

তবে বিশ্লেষকদের মতে, এটি পুরোপুরি বন্ধ না হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যেখানে মাইন আতঙ্ক ও নিরাপত্তা অনিশ্চয়তার কারণে জাহাজ চলাচল মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।