প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজব, চূড়ান্ত হয়নি কোনো সূচি
ভোরের আলো ডেস্ক:
০৯ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বুধবার রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী প্রথমে কোন দেশ সফর করবেন, সেটিও এখনো নির্ধারিত হয়নি।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন।
এ প্রসঙ্গে আতিকুর রহমান রুমন বলেন, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি সবাইকে এ ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে।
বৃহস্পতিবার | ০৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজব, চূড়ান্ত হয়নি কোনো সূচি