বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমজাতীয়প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সারাহ কুক

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা সেনানিবাস-এর সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্য-এর মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদার করা, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্মরণ করে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে একমত হন।

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।