শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আজ শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১১টা থেকে আগ্রহীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

তিনি আরও জানান, সংগ্রহ করা মনোনয়ন ফরম ১২ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।

এদিকে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল এবং যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

জাতীয় সংসদের মোট ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপি পাবে ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ তাদের জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য থাকবে একটি আসন।