বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা

ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা

ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশন-এর চার নভোচারী। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে ওরিয়ান মহাকাশযান ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে।

স্প্ল্যাশ ডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, তিনি ও তার সহযাত্রীরা সবাই সুস্থ আছেন।

১০ দিনের এই মিশনে নভোচারীরা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেন এবং চাঁদের দূরবর্তী অংশ পর্যন্ত পৌঁছে নতুন রেকর্ড গড়েন। এ সময় পৃথিবী থেকে তাদের সর্বোচ্চ দূরত্ব ছিল প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল।

এর মাধ্যমে ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশন-এর দূরত্বের রেকর্ড অতিক্রম করা হয়েছে।

চাঁদের দক্ষিণ মেরুতে ভবিষ্যতে মানবঘাঁটি স্থাপনের লক্ষ্যে এই মিশন পরিচালিত হয়েছে, যা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।