১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণের প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শনিবার (১১ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই কর্মসূচির আওতায় দেশের ১১টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করা হবে।
উদ্বোধনের প্রথম ধাপে যেসব উপজেলায় কার্যক্রম শুরু হচ্ছে, সেগুলো হলো— টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।
এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের জন্য আধুনিক ও সুশৃঙ্খল সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।