শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিদৌলতপুরে মাজারে হামলা ও পীর হত্যার ঘটনায় এনসিপির তীব্র নিন্দা

দৌলতপুরে মাজারে হামলা ও পীর হত্যার ঘটনায় এনসিপির তীব্র নিন্দা

favicon
ভোরের আলো ডেস্ক:

দৌলতপুর-এ ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পীর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার রাতে দলটির মিডিয়া টিম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়, শনিবার দুপুরে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি ভিত্তিহীন ধর্ম অবমাননার অভিযোগ তুলে একটি মাজারে হামলা চালায়। হামলাকারীরা মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি মাজারের প্রধান ও পীর শামিম রেজা জাহাঙ্গীর-কে হত্যা করে।

এনসিপি এই ঘটনাকে আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল এবং সামাজিক সম্প্রীতি নষ্টের একটি অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে। দলটি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দলটি। এনসিপি আরও উল্লেখ করে, ধর্ম অবমাননার মতো সংবেদনশীল অভিযোগের ক্ষেত্রে যথাযথ তদন্ত ও বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত।