বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বইসলামাবাদ আলোচনায় আস্থা অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র: গালিবাফ

ইসলামাবাদ আলোচনায় আস্থা অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র: গালিবাফ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসলামাবাদ আলোচনায় আস্থা অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসলামাবাদ-এ অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। আলোচনার পর দেওয়া প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

আল জাজিরা-এর প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একাধিক পোস্টে গালিবাফ বলেন, আলোচনার শুরুতেই ইরান ইতিবাচক মনোভাব দেখালেও অতীতের সংঘাতের অভিজ্ঞতার কারণে তাদের মধ্যে আস্থার ঘাটতি ছিল।

তিনি আরও উল্লেখ করেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সেই আস্থা অর্জনে সফল হয়নি।

গালিবাফ পাকিস্তানের ভূমিকাও উল্লেখ করে বলেন, পাকিস্তান আলোচনাকে সহজ করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে। এ জন্য তিনি দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।