বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়পহেলা বৈশাখে কোনো হুমকি নেই, কড়া নিরাপত্তায় ডিএমপি

পহেলা বৈশাখে কোনো হুমকি নেই, কড়া নিরাপত্তায় ডিএমপি

favicon
ভোরের আলো ডেস্ক:
পহেলা বৈশাখে কোনো হুমকি নেই, কড়া নিরাপত্তায় ডিএমপি

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। একই সঙ্গে তিনি বর্ষবরণ অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরেন।

রোববার বিকেলে রমনা পার্ক-এ আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, রমনা পার্ক ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন।

এছাড়া সিসিটিভি ক্যামেরা, স্টিল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।