শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্রে ব্যাপক সাড়া

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্রে ব্যাপক সাড়া

favicon
ভোরের আলো ডেস্ক:
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্রে ব্যাপক সাড়া

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপত্র সংগ্রহে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মাত্র তিন দিনেই প্রায় ১ হাজার ৩০০টি ফরম বিক্রি হয়েছে, যার মধ্যে প্রায় ৯০০টি ইতোমধ্যে জমা পড়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীর পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ নানা পেশার নারীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়নপ্রত্যাশীরা জানান, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং নির্যাতনের শিকার নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে দল—এমন প্রত্যাশা তাদের। নির্বাচিত হলে সংসদে নারীর অধিকার, গণতন্ত্র ও জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।

এবার মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে অফেরতযোগ্য জামানত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। বিদ্যমান বিধান অনুযায়ী প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত আসন বণ্টন করা হয়। নির্বাচন কমিশনের হিসাবে বিএনপি জোট পেতে পারে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র সদস্যদের জন্য থাকবে ১টি আসন।