১৬ বছরের শাসনের অবসান: হাঙ্গেরিতে অরবানকে হারিয়ে নতুন ইতিহাস ম্যাগিয়ারের
টানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর অবশেষে পরাজয়ের মুখ দেখলেন Viktor Orbán। হাঙ্গেরির রাজনীতিতে দীর্ঘদিনের তার শাসনের অবসান ঘটিয়ে নতুন ইতিহাস গড়েছেন ৪৫ বছর বয়সী নেতা Péter Magyar।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, প্রায় ৯৮ শতাংশ ভোট গণনা শেষে ম্যাগিয়ারের নেতৃত্বাধীন Tisza Party বিপুল জয় পেয়েছে। দলটি প্রায় ১৩৮টি আসন পেতে যাচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে অরবানের দল Fidesz পেয়েছে মাত্র ৫৫টি আসন, আর কট্টর ডানপন্থী Our Homeland Movement পেয়েছে ৬টি আসন।
এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল রেকর্ড ৭৯ শতাংশ, যা গণতান্ত্রিক Hungary-এর ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। এ নিয়ে ম্যাগিয়ার বলেন, “এর আগে কখনো এত মানুষ ভোট দেয়নি এবং কোনো দল এত শক্তিশালী ম্যান্ডেট পায়নি।”
এই জয়ের ফলে সংবিধান পরিবর্তনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে গেছে ম্যাগিয়ারের দল।
সমর্থকদের উদ্দেশে বিজয় ভাষণে তিনি বলেন, “আমরা পেরেছি। একসাথে আমরা এই শাসনব্যবস্থার অবসান ঘটিয়েছি।”
অন্যদিকে পরাজয় স্বীকার করে অরবান নিজেই ফোন করে ম্যাগিয়ারকে অভিনন্দন জানান। পরে তিনি বলেন, “এই ফলাফল স্পষ্ট এবং কষ্টদায়ক। এখন আমাদের সামনে নিজেদের ভুল শুধরে নেওয়ার সময়।”