হরমুজ প্রণালিতে কঠোর অবস্থান ইরানের: ‘সবার জন্য নিরাপত্তা, নইলে কারো জন্য নয়
ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড জানিয়েছে, পারস্য উপসাগর ও ওমান সাগরের বন্দরগুলো ‘সবার জন্য, নইলে কারো জন্য নয়’। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম IRIB এ তথ্য প্রকাশ করেছে।
বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বভৌম অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব। সে কারণে নিজেদের জলসীমায় ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হরমুজ প্রণালি-এর নিরাপত্তা নিশ্চিত করা হবে। শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই প্রণালি ব্যবহার করতে পারবে না। তবে অন্যান্য জাহাজ ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলাচল করতে পারবে।
এছাড়া বলা হয়েছে, যুদ্ধ শেষ হলেও ইরানের বিরুদ্ধে হুমকি এখনো পুরোপুরি দূর হয়নি। তাই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে কঠোর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া হবে।
ইরান যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে অবৈধ ও জলদস্যুতার শামিল বলেও উল্লেখ করেছে বলে জানিয়েছে Al Jazeera।
ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, বন্দরগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়লে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।