মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠি প্রকাশ
জাতীয় মানবাধিকার কমিশন-এর চেয়ারম্যানসহ সব সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগের পর গণমাধ্যমে তাদের পক্ষ থেকে একটি খোলা চিঠিও প্রকাশ করা হয়েছে।
খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন বিদায়ী চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য নুর খান, ইলিরা দেওয়ান, মো. শরিফুল ইসলাম এবং নাবিলা ইদ্রিস।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল কণ্ঠভোটে পাস হয়। বিল অনুযায়ী এটি অবিলম্বে কার্যকর হবে।
এর ফলে বিরোধী দলের আপত্তি নাকচ করে বাতিল হওয়া অধ্যাদেশ প্রত্যাহারের মাধ্যমে ২০০৯ সালে প্রণীত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনরায় চালু করা হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের আমলে প্রণয়ন করা হয়েছিল।