ট্রাম্পের সমালোচনার জবাবে পোপের শান্তির বার্তা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনার জবাব দিয়েছেন পোপ পোপ লিও চতুর্দশ। ট্রাম্প তাকে ‘অপরাধে দুর্বল’ ও ‘পররাষ্ট্রনীতিতে অত্যধিক খারাপ’ বলে মন্তব্য করার পর এ প্রতিক্রিয়া জানান তিনি।
আলজেরিয়া সফরে যাওয়ার আগে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ বলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং তার মূল দায়িত্ব গসপেলের বার্তা প্রচার করা।
তিনি আরও বলেন, ধর্মীয় নেতৃত্বের ভূমিকা রাজনৈতিক নয়। তাই পররাষ্ট্রনীতি নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিও রাজনীতিবিদদের মতো নয়।
পোপ বলেন, “আমি গসপেলের বার্তায় বিশ্বাস করি। আমি একজন শান্তির মানুষ।”
ক্যাথলিক সংবাদমাধ্যম OSV News-এর এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্য প্রকাশ করেন বলে জানিয়েছে Al Jazeera।