শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিচট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে উত্তেজনা, সাবেক মেয়রের বাসার সামনে প্রশ্নবাণ

চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে উত্তেজনা, সাবেক মেয়রের বাসার সামনে প্রশ্নবাণ

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে উত্তেজনা, সাবেক মেয়রের বাসার সামনে প্রশ্নবাণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম-এর বাসায় যান এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরে ওই বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের “জুলাই যোদ্ধা” পরিচয় দিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে BBC Bangla

ভিডিওতে দেখা যায়, জড়ো হওয়া কয়েকজন যুবক সাবেক মেয়র মনজুর আলমকে “আওয়ামী লীগের দোসর” বলে উল্লেখ করেন এবং তার বাসায় হাসনাত আব্দুল্লাহ কেন গেছেন—এ বিষয়ে জানতে চান।

ঘটনার বিষয়ে জানতে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে এ বিষয়ে কথা বলেছেন মনজুর আলম। তিনি জানান, চট্টগ্রামে একটি কর্মসূচিতে অংশ নিতে এসে হাসনাত আব্দুল্লাহ তাকে ফোন দেন এবং বাসায় আসার কথা জানান। পরে তিনি তাকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান।

মনজুর আলমের ভাষ্য অনুযায়ী, বিকাল ৩টার দিকে হাসনাত আব্দুল্লাহ তার বাসায় আসেন এবং খাবার গ্রহণ করেন। কিছুক্ষণ পর স্থানীয় কিছু যুবক বাসার সামনে জড়ো হন। এরপর হাসনাত নিজেই বাইরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে সেখান থেকে চলে যান।

নিজেকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দেওয়ার বিষয়ে মনজুর আলম বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নন।