বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বইরান যুদ্ধে যুক্ত হওয়ার চাপ প্রত্যাখ্যান করলেন স্টারমার

ইরান যুদ্ধে যুক্ত হওয়ার চাপ প্রত্যাখ্যান করলেন স্টারমার

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান যুদ্ধে যুক্ত হওয়ার চাপ প্রত্যাখ্যান করলেন স্টারমার

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাজ্যকে জড়ানোর চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী Keir Starmer

বুধবার (১৫ এপ্রিল) সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, এটি যুক্তরাজ্যের যুদ্ধ নয় এবং ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য তার ওপর রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে।

স্টারমার আরও জানান, সাম্প্রতিক কিছু ঘটনার পরও তিনি তার অবস্থান পরিবর্তন করবেন না। তার ভাষায়, যুদ্ধে যুক্ত হওয়া যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই তারা এ ধরনের কোনো পদক্ষেপ নেবে না।

তিনি এমপিদের উদ্দেশে বলেন, তিনি নিজের সিদ্ধান্ত সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন এবং এই বিষয়ে অবস্থান অপরিবর্তিত থাকবে।