শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমআইন ও আদালতজ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত, বাতিল ১৯ মে’র ভোটসূচি

জ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত, বাতিল ১৯ মে’র ভোটসূচি

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত, বাতিল ১৯ মে’র ভোটসূচি

সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী ১৯ মে নির্ধারিত ভোটগ্রহণের সূচি বাতিল করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের কারণে সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা চালানো কঠিন হয়ে পড়তে পারে। পাশাপাশি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি-সহ দেশের বিভিন্ন জেলা বার সমিতি নির্বাচন স্থগিতের জন্য আবেদন জানায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত ১৯ মে’র নির্বাচন স্থগিত করা হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনের তারিখ ১৯ মে নির্ধারণ করা হয়েছিল। ওই সভায় ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এএসএম বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল আল মামুনসহ কাউন্সিলের বিভিন্ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।