শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমজাতীয়জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার: জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার: জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার: জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

সরকার জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়ে প্রকাশ্যে স্বাক্ষর করা এ সনদ বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং দলীয় ইশতেহারের প্রতিশ্রুতিও পূরণ করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, মানসিকতার পরিবর্তনই সবচেয়ে জরুরি। জাতীয় নেতাদের অবদান যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ না করলে ভবিষ্যৎ প্রজন্ম তা ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। ঐতিহাসিক সত্যকে গ্রহণ করতে দ্বিধা করা হীনম্মন্যতার পরিচায়ক বলেও উল্লেখ করেন।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য ও সহনশীলতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সক্রিয় রয়েছে, তাই অভ্যন্তরীণ বিভাজন এড়িয়ে ঐক্য ধরে রাখা জরুরি।

রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য ও সহনশীলতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সক্রিয় রয়েছে, তাই অভ্যন্তরীণ বিভাজন এড়িয়ে ঐক্য ধরে রাখা জরুরি।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাজারে দাম বাড়লেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে দেশে এখনো মূল্য বৃদ্ধি করা হয়নি। সরকার প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

উল্লেখ্য, চলতি বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর মরণোত্তর পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান