শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসংরক্ষিত মহিলা আসনে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা বিএনপির, শুরু ১৭ এপ্রিল

সংরক্ষিত মহিলা আসনে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা বিএনপির, শুরু ১৭ এপ্রিল

favicon
ভোরের আলো ডেস্ক:
সংরক্ষিত মহিলা আসনে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা বিএনপির, শুরু ১৭ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আগামী ১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগফরিদপুর বিভাগ-এর আওতাধীন জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

পরদিন ১৮ এপ্রিল শনিবার বিকেল ৩টায় ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, সিলেট বিভাগময়মনসিংহ বিভাগ-এর আওতাধীন জেলার প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)