শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
হোমজাতীয়তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত চার্লস হার্ডার, গুরুত্ব পাচ্ছে শিশু কল্যাণ ও শিক্ষা সহযোগিতা

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত চার্লস হার্ডার, গুরুত্ব পাচ্ছে শিশু কল্যাণ ও শিক্ষা সহযোগিতা

favicon
ভোরের আলো ডেস্ক:
তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত চার্লস হার্ডার, গুরুত্ব পাচ্ছে শিশু কল্যাণ ও শিক্ষা সহযোগিতা

তিন দিনের সফরে আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত Charles J. Harder। শিক্ষা, শিশু কল্যাণ এবং আগামী প্রজন্মের উন্নয়নে United StatesBangladesh-এর কৌশলগত সহযোগিতা আরও জোরদার করাই এ সফরের মূল লক্ষ্য।

সফরকালে তিনি বাংলাদেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে শিশুদের সুরক্ষা, উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিশ্চিত করার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

জানা গেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীন ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ কার্যালয় বিশ্বজুড়ে শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন নিয়ে কাজ করে।

তিন দিনের সফরে Charles J. Harder নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গেও মতবিনিময় করবেন। বাংলাদেশের শিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ নিশ্চিত করার উপায় হবে আলোচনার কেন্দ্রবিন্দু।