শ্যামলীর শিশু হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা
রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের দেখতে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে যান।
এ সময় তিনি হাসপাতালের পরিচালক, ব্যবস্থাপনা কমিটি এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম, সমস্যাবলি ও রোগীদের সেবার মান সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজ নেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরে তিনি হাসপাতালের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।