রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিএনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করা হয়েছে।

জুলাই আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুমকে সংগঠনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সাইফুন বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনজিলা ঝুমা।

শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন-এর অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।