এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ, সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক ইস্যুতে গুরুত্বপূর্ণ বক্তব্য আসছে
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা ইস্যুতে আজ রোববার জরুরি সংবাদ সম্মেলন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর দেড়টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ এপ্রিল) এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দলটি জানিয়েছে, সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন সমসাময়িক ইস্যু এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।