সোমবার , ২০ এপ্রিল ২০২৬
সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়চাকরিতে পুনর্বহালের দাবিতে শরিয়াহভিত্তিক ৬ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের মানববন্ধন

চাকরিতে পুনর্বহালের দাবিতে শরিয়াহভিত্তিক ৬ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের মানববন্ধন

favicon
ভোরের আলো ডেস্ক:
চাকরিতে পুনর্বহালের দাবিতে শরিয়াহভিত্তিক ৬ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের মানববন্ধন

জুলাই গণঅভ্যুত্থানের পর শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বক্তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—অবিলম্বে সব চাকরিচ্যুত কর্মীকে স্বপদে বহাল, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং ভবিষ্যতে কোনো পেশাজীবী যাতে এ ধরনের বৈষম্যের শিকার না হন, সে জন্য আইনি নিশ্চয়তা প্রদান।

এ সময় অংশগ্রহণকারীরা সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের বিচারও দাবি করেন।

মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চাকরিচ্যুত কর্মকর্তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।