রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্বে চীন সফরে মির্জা ফখরুল
রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব বিবেচনায় চীন সফরে গেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে এরই মধ্যে বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দেশটি সফর করছে। প্রতিনিধি দলের প্রধান হিসেবে বেইজিংয়ে গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন মির্জা ফখরুল।
সফরকালে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবে প্রতিনিধিদল। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, রাজনৈতিক সংহতি এবং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সফরটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।