সোমবার , ২০ এপ্রিল ২০২৬
সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি আরও জানিয়েছে, মঙ্গলবারও তাপমাত্রার একই পরিস্থিতি বজায় থাকতে পারে এবং ৬ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেট ও শ্রীমঙ্গলে।